1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরষ্কার বিতরণ চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩ বনশ্রীতে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ: বলাৎকার ও প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ দেশের প্রয়োজনে মাঠে ছিল; সেনাসদস্যরা এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী ভ্যাপসা গরম কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুংটাং শব্দে মুখর পাইকগাছার কামারপট্টি

সুন্দরবনে জেলে অপহরণ থামছেইনাঃ আরো ৬ জেলে অপহরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পূর্ব সুন্দরবনে জেলে অপহরণ থামছেইনা| ২৪ ঘন্টার ব্যবধানে বনদস্যুরা আরো ৬ জেলেকে অপহরণ করেছে| বুধবার দিবাগত রাতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে ঐ ৬ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে| সুন্দরবনে জেলে মৌয়ালীদের কাছে মুর্তিমান আতংকের নাম এখন জাহাঙ্গীর বাহিনী| নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, বুধবার (২০ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরারত জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী| অপহৃত জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আপন দুই ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান(৪০) এবং পাথরঘাটার পদ্মা গ্রামের হাসিব (২১) অন্য আর একজন জেলের নাম জানা যায়নি| এর আগে মঙ্গলবার রাতে সুন্দরবনের ফুসফুসেরচর এলাকা থেকে ১২ জেলে অপহৃত হয়| নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মুর্তিমান আতংকের নাম জাহাঙ্গীর বাহিনী| জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া হয়ে সুন্দরবনে জেলেদের জিম্মী করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে| সুন্দরবন দস্যু মুক্ত করতে পূর্বের ন্যায় র‌্যাবের অভিযান পরিচালনার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন জেলে ও মৎস্যজীবিরা| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বনদস্যুদের কারণে এ বছর সুন্দরবনে মধু ও মাছের রাজ¯^ আয় কমে গেছে| দস্যুদের ভয়ে অনেকেই মধু আহরণ ও মাছ ধরতে সুন্দরবনে যায়নি বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ৬ জেলে অপহরণের খবর তারা পেয়েছেন| শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে ৬ জেলে অপহরণের খবর তার জানা নেই|| কেউ কোন অভিযোগ দেয়নি| অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।