1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় রূপচান স-মিলের তার চুরি মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরের পশুর হাটে কোরবানির আমেজ: ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় খামারিরা সাতলায় বসতঘরে অগ্নিসংযোগ: মাদকাসক্ত যুবক গ্রেফতার দুই যুগ পরে সুন্দরবনের আড়ুয়ারবেড় ও খড়মা খালে জোয়ার ভাটা শুরু ফকিরহাটে জমতে শুরু করেছে কোরবানির পশুরহাট ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন শ্যামনগরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে জামায়াত নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাতক্ষীরা কারাগারে সাবেক পিপি এ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু

মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :  আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম এন্ড সন্স স্টিভিডরিং কোম্পানির চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল।
আয়োজকরা জানান, বন্দরে কর্মরত প্রায় ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেমাই, সাবান ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, “মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা মোংলা বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “উন্নত ও আধুনিক ড্রেজারের মাধ্যমে বন্দর চ্যানেলের ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হবে। অতীতের মতো বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করলে কিংবা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।”
খাদ্য সামগ্রী বিতরণকালে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের পাশে থেকেছে বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদে শ্রমিকরা যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।