1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নগরীতে ৪ হত্যাকান্ডে দুই মামলা, আসামিরা অধরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হায় নৃশংসতা! গত রোববার রাতে নগরীর লবনচরা থানার মুক্তা কমিশনার কালভার্ট দরবেশ গলি সংলগ্ন একটি মুরগির খামার হতে মহিতুন্নেছা (৫৫), মোস্তাকিম (৮) এবং ফাতিহা (৭) নামে তিন নারী ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ঘাতকেরা তাদের প্রত্যেকের মাথা ইট দিয়ে থেতলে খুন করেছে। সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকার একটি বাড়ীতে ঢুকে সন্ত্রাসীরা একরাম আলাউদ্দীন মৃধা (৩০) নামে এক দিনমজুরকে গুলি করে ও জবাই করে হত্যা করেছে।
পুলিশ জানায়, ট্রিপল হত্যাকাÐের ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহত দুই শিশুর পিতা মোঃ শেফার আহমেদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পূর্ব শত্রæতার জের ধরে ওই তিন জনকে খুন করা হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন। অন্যদিকে, একরাম হত্যাকাÐের ঘটনায় একই তারিখ সন্ধ্যায় নিহতের স্ত্রী নারগিস ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পূর্ব শত্রæতার জেরে এ খুনটি সংঘটিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে হত্যাকাÐ গুলোতে জড়িত সন্দেহে কেউ আটক কিংবা গ্রেফতার হয়নি।
সূত্রমতে, লবনচরা থানাধীন দরবেশ গলি সংলগ্ন একটি মুরগির খামারের মধ্যে থেকে ওই রাত সাড়ে ৮ টার দিকে নানি মহিতুন্নেছা, নাতি মোস্তাকিম এবং নাতনি ফাতিহার মরদেহ উদ্ধার হয়। রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকা শিশু দুইটিকে উদ্ধার করে তার পিতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মহিতুন্নেছার লাশ ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়। সেখান থেকে একটি রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করা হয়।
থানার (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ট্রিপল হত্যাকাÐে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
একই রাতে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাড়ীতে ঢুকে সন্ত্রাসীরা একরাম আলাউদ্দীনকে পর-পর তিনটি গুলি করে। এরপর ধাঁরালো অ¯ত্রাঘাতে তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ সেখান থেকে তিনটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ ফরিদুর রেজা বলেন, আসামিদের গ্রেফতার ও হত্যাকাÐে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।