1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে শ্বেতফর্সা আফিয়ার ডিএনএ পরীক্ষা চেয়ে আদালতে আবেদন

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে বাবা-হারা শিশু আফিয়ার পিতৃত্ব যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন কোতোয়ালি থানার জিডি তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার আদালতে এই আবেদন করা হলেও শুনানির দিন এখনো নির্ধারিত হয়নি। এর আগে মঙ্গলবার রাতে আফিয়ার মা মনিরা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা যায়, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা বেগম পাঁচ বছর আগে যশোর বাউলিয়া চাঁনপাড়া এলাকার মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনকে বিয়ে করেন। দুই বছর পর তাদের মেয়ে আফিয়ার জন্ম হয়। কিন্তু শিশুটি শ্বেতবর্ণ হওয়ায় মোজাফফর দাবি করেন আফিয়া তার সন্তান নয়। এ নিয়ে দাম্পত্য কলহের একপর্যায়ে তিনি মনিরাকে তালাক দেন। এরপর মনিরা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। জিডিতে বলা হয়, মোজাফফর ভরণ–পোষণ দেন না এবং বিভিন্নজনের কাছে কুরুচিপূর্ণ কথাও বলেন।

কোতোয়ালি থানা সূত্র জানায়,বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপার রওনক জাহান আইনি সহায়তার নির্দেশ দেন। জিডির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার জানান,আদালতের অনুমতি পেলে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। প্রয়োজনে দাদা বা চাচার ডিএনএ মিলিয়েও পিতৃত্ব নির্ধারণ করা যাবে।

সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার বাড়িতে গিয়ে উপহার দেন ও শিশুটির দায়িত্ব নেন। বিষয়টি পুলিশ সুপারও নজরে আনেন এবং তাৎক্ষণিক আইনি সহায়তার আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় শুরু হয়েছে আফিয়ার ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।