1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার ৩ সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত আসামী এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে সে পালিয়ে রয়েছে। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে গত ৩০ অক্টোবর সকাল ৮টর দিকে ওই শিশুর বাবা বাড়ি থেকে বাইরে কাজে চলে যান। সকাল ১০টার দিকে মা তার বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় ওই শিশু বাড়িতে একাই ছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। শিশুদের সাথে খেলার সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি যেতে বললে সে বাড়ি চলে যায়। এসময় ওই অভিযুক্ত ব্যাক্তি শিশুটির বাড়িতে যেয়ে তাকে গোয়াল ঘরে আসতে বলেন। কিন্তু ভয় পেয়ে শিশুটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই অভিযুক্ত ব্যক্তি ঘরের খোলা জানালা দিয়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে ভয় পেয়ে শিশুটি তার সাথে ঘোয়ালঘরে যায়। এরপর গোয়ালঘরের মেঝেতে তোয়ালে পেতে সেখানে শিশুটির জোর করে শোয়ায়ে পরনের পাজামা খুলে ফেলে। এরপর হাতের আঙ্গুল দিয়ে যৌন নির্যাতন করে। এসময় শিশুটি ব্যাথা পেয়ে চিৎকার দিলে এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই লম্পট ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে মো: রমজান মোড়ল (৭০) নামের এক বৃদ্ধকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় একটি মামলা করেন। মামলা নং-৭, তারিখ-১১/১১/২০২৫ইং। ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মামলাটি তদন্তধিন আছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।