1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বটিয়াঘাটায় জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী। শুক্রবার বিকেল ৩টায় তিনি বটিয়াঘাটা উপজেলা অফিসে থানা জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি বিনিময় করেন। সৌজন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন। এছাড়া জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা–১ আসন পরিচালক মাওলানা আবু ইউসুফ, সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানের মধ্য দিয়েই কৃষ্ণ নন্দীর নির্বাচনী প্রচার–প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি নেতা–কর্মীদের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন। হিন্দু অধ্যুষিত খুলনা–১ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন আমির এজাজ খান। ফলে কৃষ্ণ নন্দী বনাম এজাজ খানের প্রতিদ্বন্দ্বিতা ভোটযুদ্ধকে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে। সাক্ষাৎ শেষে কৃষ্ণ নন্দী বলেন, “আমি হিন্দু–মুসলিম ভেদাভেদ ভুলে সকলের সঙ্গে সম্প্রীতির বটিয়াঘাটা গড়তে চাই। উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।