1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং-২৪০৩) এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ মে সকাল র‍্যালিটি খালিশপুর লিবার্টি হল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে র‍্যালিটি খালিশপুরের বিআইডিসি রোডসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লিবার্টি মোড়ে এসে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ওহিদুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার কলিম, মোঃ সুমন হোসেন, মোঃ করিম, মোঃ সাঈদ, সদস্য মোঃ রমজান মোড়ল, মহিলা সদস্য নাহারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
এসময় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।