1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ফকিরহাটে বৃষ্টির পর শুরু হয়েছে আউশ ধানের বীজতলা তৈরি

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৃষ্টি পর আউশ ধানের বীজতলা ˆতরীতে মাঠে কর্মব্যস্ত কৃষক| বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশংকার মধ্যেও কৃষকদের মধ্যে যেন ¯^স্তি ফিরেছে| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আউশ ধানের বীজতলা ˆতরিতে কৃষকদের প্রণোদনা দেয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করছেন| উপজেলায় এবার আঊশ ধানের বীজতলা ˆতরী করছেন চার শতাধিক কৃষক| এরমধ্যে কৃষি অফিস থেকে প্রণোদনা দেয়া হয়েছে ৩’শ কৃষককে| এবার উপজেলায় ২১০ হেক্টর জমিতে বীজতলা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে| এর চেয়ে বেশী হবে বলে আশা করছেন তারা| কৃষক একিম মল্লিকসহ কয়েকজন কৃষক জানান, চলতি আউশ মৌসুমের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহের পর কিছুটা বৃষ্টি হওয়ায় সেই বৃষ্টির পানিতে জমি প্রস্তুত করে বীজতলা ˆতরি করেছেন কৃষকরা| বীজতলায় চারাগুলো এখন ধীরে ধীরে সজীব হয়ে উঠেছে| বিভিন্ন এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন, সবসময় বীজতলা ও কৃষকের খোজ-খবর নেয়া হচ্ছে| আউশ ধানের বীজতলা সরেজমিন পরিদর্শন করছেন কর্মকর্তারা| কৃষকদের নানা ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে| ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, নতুন করে ভারী বৃষ্টি না হলে আমন ধানের ক্ষুতির সম্ভবনা নেই| তবে বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় কৃষকের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল| হঠাৎ বৃষ্টিতে কৃষক জমিতে বীজতলা ˆতরি করতে পারছেন| উপজেলার এবার ৩শ কৃষককে কৃষি অফিস থেকে প্রণোদনা দেয়া হয়েছে| এরমধ্যে ৫ কেজি করে বীজ, ডিএপি সার ১০ কেজি, পটাশ ৫ কেজি প্রদান করা হয়েছে| এছাড়াও কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন| এ বছর আউশ ধানের চাষাবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ জানান তিনি|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।