1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

দীর্ঘ ৮ বছর পরে কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দীর্ঘ আট বছর পর আতিকর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এ ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি শামিম শিকদার, শেখ মাইদুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফকির মোহাম্মাদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি ও সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেষনা দেওয়া হয়েছে।
এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে।এরপর দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।