1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলী কাজী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামের মৃত আবুল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রাম থেকে শুক্রবার রাত ৮টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এক যুবক সত্রহাসজারি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে মোটরসাইকেলটি পথচারী আলী কাজীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ হেফাজতে নেয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।