1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

তালায় কৃষি ও সেচ উন্নয়নে খাল খনন কার্যক্রম শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে| স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজ¯^ বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে এই কাজ বাস্তবায়িত হচ্ছে| গত বুধবার (১৩ মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এই খননকাজের উদ্বোধন করেন| জেঠুয়া-কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় জেঠুয়া ঘের খালের ১ হাজার ৩৮০ মিটার এবং দুধের খালের ৭৪০ মিটার পুনঃখনন করা হচ্ছে| খননকাজে স্থানীয় শ্রমিকদের সমš^য়ে গঠিত ‘লেবার কন্ট্রাক্টিং সোসাইটি’ (এলসিএস) নিয়োজিত রয়েছে|
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, “একসময় খাল ছিল গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি| এসব খাল পুনঃখননের ফলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান হবে|”
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু মনে করেন, খাল দুটি খননের ফলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ফসলি জমি| এতে স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে|
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রয়োজন অনুযায়ী খাল খনন কার্যক্রম সম্প্রসারণ করা হবে| উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ এবং সমিতির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।