1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রােগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার তিলােক কুমার ঘােষ। উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মােঃ আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার নিশাত ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান, উপজেলা সমবায় অফিসার তানভির মাসুদুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মােঃ জাকির হােসেন, গুরু দাশ মন্ডল, অনুতাব সরকার, মোঃ ফারুক হােসেন, মাহমুদুল হাসান,মােঃ গফ্ফার হােসেন,মােঃ মহিবুল ইসলাম, শেখ ফরিদ হােসেন,মােঃ সোহেল হুসাইন, মােঃ মিরাজ হােসেন, স্থানীয় কৃষক মিজানুর রহমান লিটন, মুর্শিদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।