1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

তালা টেকনিক্যাল কলেজে এমপি’র মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ’র সাথে তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| ২০ মে (বুধবার) সকাল ১০টায় তালা টেকনিক্যাল এন্ড বি এম কলেজে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য অত্র কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম| কলেজের প্রদর্শক এসএ মোতাহিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, সহ-অধ্যাপক মোঃ মশিয়ার রহমান, দাতা সদস্য ডাঃ শেখ জাকির হোসেন,কপিলমুনি কলেজের সহঃ অধ্যাপক সরদার ইয়াসিন আলী, জামায়াত ইসলামি খলিলনগর ইউনিয়ন আমির মাওঃ আকবর হোসেন, সেক্রেটারি শেখ মহিউদ্দিন প্রমুখ| অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ শিক্ষার গুণগত মানোন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং একাডেমিক পরিবেশের অগ্রগতি নিয়ে প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন| এ সময় তিনি তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।