1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় একটি মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। সেই মামলায় দেড় যুগ পর বিদিশার দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করল আদালত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।