1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সারে ৫ টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা’র বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই যুবসমাজকে মাদকের করাল গ্রাস, মোবাইল আসক্তি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম যেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, সেজন্য স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক মু. ফজলে রহমান, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট মোঃ তোজাম্মেল হোসেন, এডিপিইও মোঃ আমিনুল ইসলাম, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সহকারি থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জি এম হুমায়ুন কবির, মুনি হোসেন, সজীব কুমার মহলী, শাহজাদী রহমান, সহকারী শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান, এস কে জামান, মোস্তাফিজুর রহমান, মুক্তা খানম, হ্যাপি প্রমুখ।

টুর্নামেন্টে বালকদের ফাইনাল খেলায় যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালিকাদের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব মীর গাঙ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।