1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা ‌ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে মাদরাসার কার্যক্রম বাড়াতে হবে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সোমবার (২৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিরেক্টর আ. খ. ম. মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, “কুরআন হিফয শিক্ষা সমাজে ইসলামী মূল্যবোধ জাগিয়ে তোলে। সুশিক্ষিত জাতি গঠনে হিফয মাদরাসার কার্যক্রম অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের সম্প্রসারণ প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মোঃ জাহিদুল ইসলাম এবং মাদরাসা খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তারা সবাই কুরআনের আলোয় একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ।

শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকরা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।