1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের (অতিরিক্ত দায়িত্বে) দায়ত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন বলেন দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে, কেউ যাতে শান্তি নষ্ট না কততে পারে সেদিকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পূজামন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি আরো বলেন প্রশাসন, আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারন জনগন এক থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারবে না। এবার শারদীয় দুর্গোৎসব অত্যান্ত সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবুন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় অন্যদের মধ্যে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, বাগেরহাট ডিবির ওসি মো: শরিফুল ইসলাম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, মানসা ক্যাম্প ইনচার্জ এসআই অহিদুজ্জামান, মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশ, মিলন সেন, শেখর রায়, অজয় চক্রবর্তীসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।