1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার পল্লীতে একগৃহবধু কে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে পূজায় বাপের বাড়ি বেড়াতে এসে প্রতি পক্ষের লাঠির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে।গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার পার্শবর্তী কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামে। মামলা সূত্রে জানাযায় পাইকগাছা উপজেলার দক্ষিণ কাইনমুখি গ্রামের নিতাই মন্ডলের স্ত্রী যমুনা মন্ডল (৪০) শারদিয়া দূর্গা পূজায় কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা বাবা ভূবন সরদার বাড়িতে বেড়াতে আসেন। গত রবিবার বিকালে হাতিয়ারডাঙ্গা মাথায় মিনহাজ নদীর পাশ দিয়ে সরকারি রাস্তার ধারের গাছ কর্তন করতে থাকে পাইকগাছা উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের হযরত ঢালী ও শেফারুল ঢালী।

এসময় হাতিয়ারডাঙ্গা গ্রামে গোলক সরদারের স্ত্রী শিউলি সরদার গংরা নিষেধ করলে, হযরত ঢালী অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করে চলে যায়। পরদিন সোমবার বিকালল ৫টার দিকে যমুনা মন্ডল তার বাচ্চাদের পূজা দেখতে যেতে নিষেধ করে বকাবকি করতে থাকে। এসময় আকস্মিক ভাবে যমুনার বাবার বাড়ির সামনের রাস্তা দিয়ে হযরত ঢালী ও শেফারুল ঢালী যাইতেছিল, তারা বলে আমাদেরকে কি বলছিস? বলে বাড়ির ভিতর প্রবেশ করে বাকবিতণ্ডা করে শিউলী সরদার, বীনা সরদার কে বেধড়ক মারপিট করতে থাকলে যমুনা বাঁধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোর আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীরা যমুনা কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার যমুনা মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেন। যমুনার ভাই গোলক সরদার বাদী হয়ে পাইকগাছা উপজেলার পূর্বগজালিয়া গ্রামের মৃতঃ বেলায়েত ঢালীর ছেলে হযরত ঢালী ( ৪৮) শাহজাহান ঢালীর ছেলে শেফারুল (৪৫) সহ অজ্ঞাত ৪/৫ এর নামে কয়রা থানায় মামলা করেছেন। যমুনার ভাই সুভাষ সরদার বলেন মিনহাজ নদীতে কে বা কারা বড়শি দিয়ে মাছ ধরে, হযরত ঢালী প্রায় সময় মানুষের অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে,ঘটনারদিন আমার বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলো না,তারা সাজানাো কাহিনি করে আমার বাড়ির ভিতর প্রবেশ করে আমার স্ত্রী,বোন, ছোট ভাইয়ের স্ত্রী কে বিনা অপরাধে মারপিট করেছে। আমার বোন যমুনা মারাত্মক অসুস্থ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রতিপক্ষ হযরত ঢালীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ ঘটনাটি এড়িয়ে যায়।

কয়রা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোতালেব হোসেন বলেন মামলা হয়েছে ।

তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।