1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

অবশেষে দাকোপে ভেঙে যাওয়া ওয়াপদা বেড়িবাঁধ আটকানো হলো

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার উপকূলীয় দাকোপে বটবুনিয়া এলাকায় ভেঙে যাওয়া ওয়াপদা বেড়িবাঁধ অবশেষে আটকানো সম্ভব হয়েছে। গত তিনদিন যাবৎ স্থানীয় অসংখ্য লোকজন সেচ্ছাশ্রমে দিন রাত পরিশ্রম করে গতকাল শুক্রবার দুপুরে ভাঙন কবলিত স্থানে জিও টিউবে বালি ভরে বাঁধ পুনঃ নির্মান করতে সক্ষম হয়। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ বাঁধ নির্মানে সহযোগিতা করে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, চলতি অমাবস্যার গোনে ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে গত মঙ্গলবার দিন গত রাত ১২টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরিসভা মন্দির সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলিন হয়। এতে বিস্তীর্ণ এলাকা প্ল¬াবিত হয়। ফলে পানির নীচে তলিয়ে যায় প্রায় ৩ হাজার বিঘা রোপা আমন ধানের ক্ষেত। ভেসে যায় পুকুরের কয়েক লক্ষ টাকার মাছ। পানি বন্ধি হয়ে পড়ে প্রায় ১ হাজার পরিবার।
ভাঙনে ক্ষতিগ্রস্থ বটবুনিয়া এলাকার অখিল সরদার, প্রজিত মন্ডল বলেন, ভাঙন কবলিত স্থানটি বেশ আগে থেকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিলো। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গুরুত্ব না দেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙনে আমাদের ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এখন বাঁধ আটকানো হলেও পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে।
তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন গাজি জানান, গত মঙ্গলবার রাতে ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলিন হয়। বুধবার সকাল থেকে শুরু হয় বাঁধ আটকানো চেষ্টা। কিন্তু কয়েক দফার চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে শুক্রবার দুপুরে বাঁধ আটকানো সম্ভব হয়েছে। ভাঙনের ফলে ১৪টি কাঁচা পাকা ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া বেশ কিছু ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্থদের মাঝে এখনো ত্রান বিতরণ অব্যহত রয়েছে। আর আসে পাশের স্লুইচ গেট দিয়ে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালীসহ বিভিন্ন এলাকা থেকে পানিও নেমে যাচ্ছে। তলিয়ে থাকা রোপা আমন ধান গাছও জেগে উঠছে। তবে কিছু কিছু জায়গায় ধান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ভাঙন কবলিত স্থানে জিও টিউবে বালি ভরে বাঁধ আটকানো সম্ভব হয়েছে। আপাতত ভাঙন কবলিত স্থান ঝুঁকি মুক্ত হয়েছে। তবে জিও টিউবের পাশ দিয়ে বিকল্প রিং বাঁধ দেওয়া কাজ শুরু করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।