1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দাকোপে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : পাওনা টাকা না দিয়ে উল্টো হয়রানীর অভিযোগ তুলে খুলনার দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী পরিতোষ বর্মন। তাকে দেওয়া হচ্ছে হুমকি। কথিত ফেইজবুক সাংবাদিক দিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে এমন দাবী করেছেন তিনি। উপজেলার রামনগর এলাকার ক্ষুদ্র সার ও বিষ ব্যবসায়ী শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, রামনগর ধোপাদী গেট এলাকায় আমার সার বিষের দোকান আছে। আমার কাছ থেকে সার বিষ বাকি নিয়ে দীর্ঘ বছর টাকা না দিয়ে পক্ষান্তরে আমাকে উল্টো হয়রানী করছে একই এলাকার প্রনব গাইন (স্বেচ্ছাসেবকলীগনেতা), প্রকাশ সরদার, নারায়ন সরকার, রুপক মন্ডল, মিঠুন সরকার, অসীম মন্ডল, তুলি রায়, হরিপদ মন্ডলরা। দীর্ঘ ৪ বছর টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি কিছুদিন আগে তাদের বিরুদ্ধে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি। সেখানে শালিসের মাধ্যমে তারা কিছু টাকা দেয়। বর্তমানে তাদের নিকট আরো ১ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা আমার পাওনা আছে। আমি তাগাদা দিলে তারা টাকা না দেওয়ার পায়তারায় বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ করে। যে গুলো তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যেটার তদন্ত চলমান আছে। অভিযুক্তরা বর্তমানে আমাকে খুন জখম এবং হয়রানীমূলক মামলা দায়েরের হুমকি দিয়ে আসছে। এমনকি তারা উল্টো আমার নিকট চাঁদা দাবী করছে। সর্ব শেষ তারা এলাকার কথিত ফেইজবুক সাংবাদিক অসীম কুমার মন্ডল (স্কুল শিক্ষক), তাপস মহলদারসহ আরো কয়েকজনকে দিয়ে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট এবং সম্মানহানীকর কথিত সংবাদ সম্মেলন দেখিয়ে ফেইসবুকে প্রচার করে। এ ছাড়া আমাকে নারী ঘটিত অপবাদ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পবিত্র সরদার, পরিমল মিস্ত্রি, শিউলী বর্মন, সুমি বর্মন, সৌরব বর্মন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।