1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সুন্দরবনের নদ-নদী থেকে শামুক ধরলে আইনগত ব্যবস্থা, বনবিভাগের মাইকিং

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের নদী থেকে শামুক ধরলেই আইনগত ব্যবস্থা নেবে বনবিভাগ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এই সতর্ক বার্তা প্রচার করা হয়।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদ-নদী থেকে শামুক-ঝিনুক ধরে বিভিন্ন দেশে পাচার করছে। শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া। এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা সম্পূর্ণ আইনগত নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট