1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা দুর্গাপূজায় আমদানি বন্ধ: কাঁচামরিচের কেজি ২৫০ টাকা

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার সুযোগে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিনে দাম ৩০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি পর্যায়ে ভারতীয় কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত শনিবারও ছিল মাত্র ১২০ টাকা। আর খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ টাকায়।
সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্গাপূজার ছুটি এবং আমদানি বন্ধের সুযোগ নিয়ে কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। আমদানিকারকদের কাগজপত্র অনুযায়ী, ভারত থেকে সব খরচ মিটিয়ে প্রতি কেজি মরিচ বন্দরে আনতে সর্বোচ্চ ৮০-৮৫ টাকা খরচ হয়।
ভোমরা বন্দরের আমদানিকারক মামুন হোসেন জানান, “দুর্গাপূজা উপলক্ষে বন্দর ৫ দিনের জন্য বন্ধ থাকায় মরিচ আমদানিও বন্ধ রয়েছে। কাঁচামরিচ একটি পচনশীল পণ্য, তাই এটি গুদামজাত করার সুযোগ নেই। সরবরাহ কমে যাওয়ায় এবং চাহিদা থাকায় দাম বেড়েছে। আমদানি পুনরায় শুরু হলে দাম আবার কমে আসবে।”
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, “ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। পূজা শেষে আগামী শনিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হলে কাঁচামরিচের বাজার স্বাভাবিক হয়ে আসবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।