1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

খুলনায় বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ তপন কুমার বিশ্বাস (৫৭) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হরিণটানা থানা পুলিশ নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তপন কুমার বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বনগাঁ পশ্চিমপাড়ার মৃত ভগীরথ বিশ্বাসের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক তপন কুমার বিশ্বাসকে দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।