1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

পাইকগাছায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি: প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে বৃহস্পতিবার দুপুরে এক ৭ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত বাদশা সানা নামের এক ব্যক্তি ওই শিক্ষার্থীর প্রতি শ্লীলতাহানি ঘটানোর অভিযোগে স্থানীয়দের তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মাদরাসা শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা জানান, অভিযুক্ত বাদশা সানা পূর্বেও একাধিকবার এলাকার মেয়েদের সাথে ন্যাক্কারজনক আচরণ করেছেন। ৫ অক্টোবর, ২০২৫ তারিখে, তিনি ওই ছাত্রীর সাথে শ্লীলতাহানি ঘটান, যা এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। খড়িয়া দাখিল মাদরাসার সুপার জিএম মনিরুজ্জামান, মাদরাসার সভাপতি মো. শামছুর রহমান গাজী, এবং এলাকার অন্যান্য প্রতিনিধি মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন যে, বাদশা সানার কারণে এলাকার ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেকে মাদরাসায় যেতে ভয় পাচ্ছে। অভিযুক্ত বাদশা সানা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ভিকটিম আমার শালিকা। তার সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আমার দোকান নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ থাকায় তারা উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসাতে চাচ্ছে। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পেয়েছি। মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং, বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাদশা সানার দোকানে তালা ঝুলিয়ে দেয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং স্থানীয়দের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।