1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় মাদকাসক্ত যুবকের হঠাৎ হামলায় শিশু নিহত: আহত ৪

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে মাদকাসক্ত ছেলের দা ও লাঠির আঘাতে একজন শিশু নিহত ও এবং ৪ জন আহত হয়। এই ঘটনায় ঘাতক ছেলে সবুজকে (৩০) আটক করা হয়। ঘাতক সবুজ একই বাড়ির আবু মৃধার ছেলে।
জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে কোন কারন ছাড়াই হঠাৎ সবুজ বাড়ির লোকজনকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। আহতদের ডাক চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতককে ধাওয়া দিলে সবুজ পালাতে না পেরে একটি গাছের মগডালে আশ্রয় নেয়। এদিকে গুরুতর আহত জামাল বেপারির শিশু ছেলে সাফায়েত(৮) বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই মারা যায়। অপর আহতরা একই বাড়ির বাহাদুর মুন্সীর স্ত্রী মরিয়ম(২৮),তার শিশু ছেলে মুহিত হাসান(৮),সাইদুলের স্ত্রী নাসিমা(৩২) এবং পঞ্চম আলীর ছেলে বাবুলকে(৪৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে সাফায়েত,মুহিত হাসান ও তার মা মরিয়মকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম জানান,ঘাতক সবুজকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।