1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরার অগ্রীম শীতকালীন সবজি চাষ করছে কৃষকরা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরায় আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করা হলেও বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তা পচে যায়। এজন্য এবার সবজির চারা রোপণে দ্বিগুণ খরচ করতে হচ্ছে কৃষকদের। অপরদিকে শীতকালীন এসব সবজির বাজারে উঠতেও দেরী হবে। ফলে জেলার কৃষকেরা লোকসানের পাশাপাশি শীতকালীন সবজি চাষের মৌসুম থেকে পিছিয়ে পড়েছেন।
সাতক্ষীরার মধ্যে অধিকাংশ সবজি উৎপাদন হয় সদর, দেবহাটা, তালা আশাশুনি শ্যামনগর ‌ও কলারোয়া উপেজলায়। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। তবে এ বছর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকার ফসলের ক্ষেত। ফলে এখানকার কৃষকেরা দেরীতে সবজি উৎপাদন শুরু করেছেন।
তালা উপজেলার নগরঘাটা গ্রামের কৃষক জহুর আলী জাগো নিউজকে বলেন, ‘বর্ষার শেষদিকে বিশেষ ব্যবস্থাপনায় উন্নতমানের সবজির চারা উৎপাদন করে চাষিদের কাছে বিক্রি করি। তবে গত মাসে টানা বৃষ্টির কারণে প্রথম দফায় বীজতলা নষ্ট হয়ে গেছে। তাতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এই গ্রামের অন্যরাও বাঁধাকপি ও ফুলকপির বীজ বপন করেছিলেন। তবে বৃষ্টিতে প্রথম দফার বীজতলা ও রোপণ করা চারা নষ্ট হয়েছে। এজন্য আবার নতুন করে সবজি চাষের জন্য বীজতলা তৈরি করেছেন অনেকে। এতে মৌসুমের শুরুতে বাজার ধরতে না পারায় উৎপাদিত সবজির বাজারদর কম পাওয়ার শঙ্কায় তারা। এজন্য সরকারিভাবে সহযোগিতার দাবি কৃষকদের।
কৃষক আবুল হোসেন বলেন, ‘তিন বিঘা জমিতে ১ লাখ টাকা খরচ করে আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করেছিলাম। গতমাসে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সব চারা মরে যায়। আবার নতুন করে চারা লাগিয়েছি। কিন্তু এই সবজি যখন বাজারে উঠবে; তখন সবজির ভালো দাম পাবো না।’
বড় বাজারের ব্যবসায়ী মো. মোশারফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। এতে সাতক্ষীরার স্থানীয় বাজারে সরবরাহ কমায় সব ধরনের সবজির দাম বেড়েছে কয়েক গুণ। নতুন করে শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে শীতকালীন সবজি ও আবাদি জমির ফসলের চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের পরামর্শ, বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হবে। এরই মধ্যে তালিকা প্রণয়নের কাজ চলমান।’
তিনি বলেন, ‘এ বছর টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৪ হাজার হেক্টর জমির ফসল। যার আর্থিক ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ হাজার ৩৩২ জন। গত বছর জেলায় ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রবি ফসলের আবাদ হয়েছিল। জলাবদ্ধতার কারণে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। জমি থেকে পানি কমে গেলে চাষাবাদ আরও বাড়বে।
সময় আর অসময় বলে কথা রয়েছে। অসময়ে উৎপাদিত ফসলের দাম একটু বেশি-ই থাকে। আর এ বেশি দামের আসায় সাতক্ষীরার তালায় অগ্রীম শীতকালীন সবজি চাষ করছে কৃষকরা। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে এখন ব্যস্ততা বেড়েছে। বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানাযায়, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই দামও অনেক বেশি হয়। সে কারণে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি ও বাঁধাকপির জুরি নেই। পানি জমে না এমন উঁচু জমি বাঁধাকপি চাষের জন্য উপযুক্ত।
বাণিজ্যিক ভিত্তিতে আগাম বাঁধা কপি চাষ করছেন সাতক্ষীরা তালা উপজেলার বারুইহাটি গ্রামের শেখ গোলাম মোস্তফা (৫২)। শেখ গোলাম মোস্তফা জানান, অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনে সবজি চাষ করে আসছি। এ বছর ১ বিঘা জমিতে বাঁধা কপি আবাদ করেছি। প্রতিদিন ক্ষেতে সকালে ও বিকেলে কাজ করি। পানি দেয়া, ক্ষেত পরিচর্যাসহ বিভিন্ন কাজ করতে হয় । পরিচর্যা থেকে শুরু করে কপি উঠা পর্যন্ত এ বাবদ ক্ষেতে আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করি এ বছর ভালো দাম পাবো বাঁধা কপির।
সাতক্ষীরা খামার বাড়ি পরিচালক সাইফুল ইসলাম এই প্রতিবেদককে ‌জানান, কৃষকদের আগাম জাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের সবজি বিক্রি করে বেশি দাম পেয়ে থাকেন কৃষকরা। তিনি আরো জানান এ বছর সাতক্ষীরায় ভারী বৃষ্টির কারণে অগ্রিম শীতকালীন সবজি চাষে কৃষকরা একটু পিছিয়ে পড়েছে কারণ এখনো পর্যন্ত সাতক্ষীরায় বর্ষা চলছে তার মধ্যে দিয়েও সবজি চাষীরা পলিথিন কিংবা অন্যান্য ব্যবস্থায় সবজি চাষ শুরু করেছেন। অনেক চাষিরা শীতকালীন সবজির চারা তৈরি করে বাজারে বিক্রি করা শুরু করেছেন বর্ষা কমে গেলেই অতি দ্রুত সবজি চাষ এবং সবজি বাজারে উঠতে শুরু করবে। তিনি আরো জানান বর্তমান সাতক্ষীরা চিংড়ি ঘরের আইলের সবজি ব্যাপকভাবে বাজারে উত্তোলন করা হচ্ছে এবং তা এখান থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছেন এবার শব্দের বাজার চড়া সবজি চাষীরা সবজির দাম বেশি পেয়ে খুশি। তিনি আরো জানান ‌বসর দশেক ধরে সাতক্ষীরার ঘরের ‌মাচার বিষমুক্ত সবজি সারা দেশে জনপ্রিয় হয়ে উঠছে ‌।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।