1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

তালায় প্রশাসনে হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের রাঘবকাটি গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহারের হস্তক্ষেপে বাল্য বিয়েটি বন্ধ হয়।
জানা গেছে, উপজেলার রাঘবকাটি গ্রামের এক ব্যবসায়ীর ১৫ বছরের কন্যার বিয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এখবর জানতে পেরে শনিবার (১১ অক্টোবর) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের অধিন কিশোর-কিশোরী ক্লাবের সুপার ভাইজার আজিবুর রহমান ও জেন্ডার প্রোমোটার সরদার নাজমুল হোসেন সেখানে অভিযান চালিয়ে বিয়ের সত্যতা পান। এসময় তারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশনা মতে বিয়ে বন্ধে শিশু কন্যার মায়ের মুচলেকা গ্রহণ করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে শনিবার রাঘবকাটি গ্রামে অভিযান চালানো হয়। বিয়ে বন্ধে মেয়ের মায়ের মুচলেকা আনা হয়েছে এবং আগামী বৃহস্পতিার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওই বাল্য বিয়ের উপর শুনানী করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।