1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। রোববার (১২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ কর্মীদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার ইমরান সরদার মোরেলগঞ্জ উপজেরার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, খুলনা র‌্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি চৌকস দলের সহযোগিতায় শনিবার (১২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। ওসি আরও জানান, গ্রেফতার ইমরান সরদার মোরেলগঞ্জ থানা হেফাজতে রয়েছে। সোমবার সকালে ইমরানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।