1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

মঠবাড়িয়ায় হত্যা চেষ্টার মামলার আসামী আটক

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম জমাদ্দার নামে তিন সন্তানের জনককে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার রাতে শামীমের বাবা আব্দুল হালিম তালুকদার বাদী হয়ে অভিযুক্ত সোহাগ ফরাজীকে প্রধান করে মামলাটি দায়ের করেছেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়েছে। এদিকে সোমবার দুপুরে থানা পুলিশ আটক সোহাগ ফরাজীকে আদালতে সোপর্দ করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, তিন সন্তানের জনক মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ি শামীমের সাথে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আঃ আজিজ ফরাজী পুত্র সোহাগ ফরাজীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে রোববার দুপুরে শহরের দক্ষিণ বন্দর গরুর হাটা এলাকায় বাকবিতান্ডার একপর্যায়ে সোহগ ফরাজী তিন সন্তানের জনক শামীমকে ধারালো দাও দিয়ে কোপ দেয়। এত শামীমের গলার নিচের রগ কেটে যায়। পরে স্থানীয়রা শামীমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত শামীমের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সোহাগ ফরাজীকে আটক করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এঘটনায় আহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোহাগ ফরাজীকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।