1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শরণখোলায় মাদকসেবীদের হামলায় তিনজন আহত: ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

শরণখোলা অফিস : শরণখোলায় রবিবার রাতে এলাকাবাসী ইয়াবাসহ আটক করে দুই যুবককে পুলিশে দিয়েছে।এ সময় মাদকসেবীদের হামলায় ৩জন গ্রামবাসী আহত হয়েছেন। আটক দুইজনকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। শরণখোলা থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সময় এলাকাবাসী সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিয়েছেন। এ সময় মাদকসেবীদের হামলায় শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮) নামে তিনজন গ্রামবাসী আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই লিটন কুমার দাস বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।