1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে দুদকের অভিযানে ৭ দালাল আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে আটক করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদশার (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

একই সাথে দালাল অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগমকে (৬০) দুইশত টাকা জরিমানা আদায় করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা সকলেই শ্যামনগরের বাসিন্দা।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে পার্শবর্তী বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশসহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্যাথালজি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।