1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ ‎সীমান্তে নারী শিশুসহ ৬ বাংলাদেশি আটক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশু সহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আটক প্রাপাত বয়স্ক পুরুষ দুজন হলেন, নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

‎বিজিবি জানিয়েছেন,সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী শিশু সহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

‎মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।