1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় স্লুইসগেট সংলগ্ন বড় নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।
নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর সবুর জানান, স্থানীয় জনগণ অজ্ঞাত একটি লাশ খালে ভেসে আছে জানালে আমরা সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করি। তার আনুমানিক বয়স ৪০। এসময় লাশের পকেট থেকে একটি মোবাইল, একটি প্লাস ও ইয়ারফোনের বক্স পাওয়া যায়। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।” পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।