1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় ৮০০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি‌ : সাতক্ষীরা, ১৬ অক্টোবর, ২০২৫  : জেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও জেলা প্রশাসনের অভিযানে ৮০০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের বাঙালের মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এ পলিথিন গুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জননী কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
র‌্যাব জানায়, শহরের বাঙালের মোড় এলাকায় অবস্থিত জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে আসা এই পলিথিন চালানটি জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরায় আসে বলে তারা জানায়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম আদালত পরিচালনা করে জননী কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান এবং জব্দকৃত ৮০০ কেজি পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।