1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাত (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রোববার সকাল সোয়া ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারনা নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধি ছিলেন।
রেল লাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল সে মানসিক প্রতিবন্ধি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। পরে লোকজন পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।