1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

চৌগাছায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর দক্ষিনপাড়ার ধাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইমন (১৬) এবং একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আশরাফুল (১৬)। মোটরসাইকেল চালক ইমন রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেল যোগে সিংহঝলী ইউনিয়ন গরিবপুর কালীতলা মোড়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছাগামী এপাচি আরটিআর মোটরসাইকেল (যার নম্বর-যশোর-ল-১২-০৮১২) বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভারি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা বালু ভর্তি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক মিজানুর রহমান আহত হন। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং মহেশপুর ব্র্যাক ব্যাংকে কর্মরত বলে জানা গেছে। ট্রলি চালক রুবেলও সামান্য আহত হয়েছেন। দশপাখিয়া পুলিশ ক্যাম্প ও চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।