1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
তিনি বলেন, “দুর্ঘটনা রোধে চালকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা, ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং করা থেকে বিরত থাকতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, “স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিগুলো মাসে অন্তত একবার করে প্রশিক্ষণের আয়োজন করতে পারে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর নেতৃত্বে গড়ে ওঠা “নিরাপদ সড়ক আন্দোলন”-এর প্রশংসা করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন চালু রাখা জরুরি।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, চালক, পথচারী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।