1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

ইঁদুর মারতে নিজের পাতা ফাঁদে প্রাণ হারালেন ঘেরমালিক

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি ‌: অন্যের জমি হারি (বর্গা) নিয়ে মাছের ঘেরে সবজি চাষ করেছিলেন রথীন্দ্রনাথ রপ্তান (৫২)। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। অসাবধানতাবশত সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।
গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রথীন্দ্রনাথ একই গ্রামের মৃত শচীন্দ্রনাথ রপ্তানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রথীন্দ্রনাথ রপ্তান বাড়ির সামনের একটি ঘেরের বেড়িতে বিভিন্ন সবজি চাষ করেন। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়ায় সম্প্রতি তিনি চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বৃহস্পতিবার বিকেলে রথীন্দ্রনাথ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।

সন্ধ্যা হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার স্ত্রী তাকে খুঁজতে বের হন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার স্ত্রী তাকে ঘেরের পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তার স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন তার মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন ও শ্যামনগর থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।