1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সাফায়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। উপজেলার সৈয়দমহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল্লাহ এর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মুফতি মাসুম বিল্লাহ ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা একটি মাদ্রাসার শিক্ষক। এখানে চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দমহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে, দাফনের জন্য শিশুর মরদেহ পরিবারের লোকজন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীযরা জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মুত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত কেউ অবগত করেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।