1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

তালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাজ্জাদ সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত নছিমউদ্দীন সরদারের পুত্র।শনিবার সকালে তেঁতুলিয়া বাজারে কবি সিকান্দার আবু জাফর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাজ্জাদ সরদার তেঁতুলিয়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় তালা দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ওসি মোঃ মাইনউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।