1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে ইয়াবা ও টিপডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও টিপডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০)। তিনি যশোর কোতয়ালী থানার সরদার বাগডাঙ্গা গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই মো. নাজমুল ইসলাম সাথে নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তাফিজুর রহমানের ভাড়া বাসা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ পিস টিপডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।