1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরে এক কেজি ওজনের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকালে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ২০ গ্রাম ওজনের আট পিস স্বর্ণের বার, এক দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ অলিউল্লাহ জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান শেষে গ্রেফতার অলিউল্লাকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।