1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

১৫ দিনেও সন্ধান মেলেনি হাফেজি পড়ুয়া রিজভীর

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি আলী আকবর রিজভী নামে ১২ বছরের এক হাফেজি পড়ুয়া ছাত্র।পরিবারের ভার্ষ্য,দুষ্ট চক্র কর্তৃক অপহরন পূর্বক পাচারের স্বীকার হতে পারে রিজভী।সে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা মাদ্রাসার হেফজ বিভাগের হাফেজ পড়ুয়া ছাত্র ১০ অক্টোবর বিকালে শহরের বলরামপুর ভ্যানষ্টান্ড থেকে নিখোজ হয়। এ ঘটনায় অপহরন ও গুমের অভিযোগ এনে তার পিতা জাহিদুল ইসলাম ২০ অক্টোবর ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এবং ১২ অক্টোবর কালীগঞ্জ থানাতে অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও নিখোজ রিজভীর পিতা কোটচাদপুর উপজেলা বলুহর গ্রামের জাহিদুল ইসলাম জানান, রিজভী তার নানা কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের মানোয়ার হোসেনের বাড়ী থেকে হাফেজি পড়তো। ঘটনার দিন ১০ অক্টোবর বিকালে কিছু খাবে বলে নানার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর বাড়ীর সামনেই ভ্যানষ্টান্ডে এসে এক কামারের দোকানে চাকু কিনতে যায়।চাকুর দাম জিজ্ঞাসার পরই রিজভী পরে আসছি বলে চলে যায়। এরপর সে ওই দোকানে বা বাড়িতে ফিরে যায়নি। রাতে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। একদিন পর কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেন। পেশায় একজন ট্রাক চালক রিজভীর পিতা জাহিদুল আরো জানান,থানায় অভিযোগ ছাড়া নিজেরা বিভিন্ন স্থানে খুজে ছেলের সন্ধান না পাওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন।
ফয়লা হাফেজী মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান জানান. রিজভী হাফেজি হেফজ শাখার ছাত্র। মাদ্রাসা এলাকা সংলগ্ন তার নানা বাড়ীতে থেকেই পড়াশোনা করত।তার পরিবার থেকে নিখোজের বিষয়টি শোনার পর থেকে তারাও রিজভীর সন্ধানে খোজ খবর নিচ্ছেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান,হাফেজী পড়ুয়া ছাত্র নিখোজের ঘটনায় থানাতে একটি সাধারন ডায়েরি হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।