1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সাতলা একতা বাজার–কান্দী খাল দখলের কবলে: পুনঃখননের জোর দাবি কৃষকদের ফুলবাড়ীগেট বাজারে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শরণখোলায় বজ্রপাতে গরুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

খুবিতে সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে নানা কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি : আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘কোনও মাত্রাই নিরাপদ নয়: সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এই স্লোগানকে সামনে রেখে ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল এর আয়োজনে এবং পিওর আর্থ বাংলাদেশ-এর উদ্যোগে সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে অপরাজিতা ও বিজয় ’২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিনসহ আরও অনেকে।

পরে বক্তারা শিশুদের সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, মাটি, খাবার, খেলনা, রঙ এবং রান্নার সামগ্রীতে সিসা দূষণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে শিশুদের স্নায়বিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর হুমকি।

বক্তারা অবৈধ সিসা ব্যাটারি রিসাইক্লিং কারখানা দ্রুত বন্ধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সিসা দূষণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ ও পরিবেশবান্ধব শিল্পায়ন এখন সময়ের দাবি।

পরে মানববন্ধনটি খুলনার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।