1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

খুলনায় দুই বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় দুই বাড়িতে ফিল্মি স্টাইলে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে প্রথমে মহেশ্বরপাশা খুঠিরঘাট এলাকায় রড-সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান ও পরে কুয়েট কর্মচারী মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুইটি বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশ কিছু যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলিতে মহসিন শেখের কক্ষের জানালার থাই গ্লাস ভেঙে গেছে। তিনি ঘটনার সময় ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। মহসিন শেখ কুয়েটের ডিজেস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডাটা প্রসেসর। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, দুই বাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি করেছে খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।