1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রঞ্জু সিকদার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের আতো সিকদারের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছে রঞ্জু সিকদারের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি পারিবারিক বা মানসিক কোনো কারণ ছিল কি না তা তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। প‌রে ময়নাতদ‌ন্তের পর মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।