1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

তালায় শিক্ষকের মোটরসাইকেল ও টাকা ছিনতাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে প্রকাশ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংগীতশিল্পীর কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে মোকসেদপুর গ্রামের কাটাখালী জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক বিধানচন্দ্র দাস বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের সুব্রত দাস ওরফে খোকন ও ফটিক চন্দ্র দাস লাঠি নিয়ে তাকে আক্রমণ করে। হামলাকারীরা বিধানচন্দ্রকে পিটিয়ে আহত করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনার পর ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।