1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বেনাপোলে ডোবার পানিতে ভাসমান মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আলিহিম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ ঘিবা গ্রামের মো. আজিজুল রহমানের পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের মামা হাবিবুর রহমান লাশের পরিচয় শনাক্ত করে জানান,মৃত আলিহিম তার ভাগ্নে। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের মো. শাহাদাৎ মোল্লার ছেলে। আলিহিম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই সাদীপুর থেকে মামার বাড়ি ঘিবা গ্রামে যাতায়াত করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত তিনি রাস্তা থেকে ডোবার পানিতে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মানিক বলেন, মৃত্যুটি একটি স্বাভাবিক মৃত্যু। উদ্ধার যশোর মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।