1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দুবলারচরে বাগেরহাটের পুলিশ সুপারের মত বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : দুবলারচরে আসন্ন রাস উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান দুবলার আলোরকোলে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মত বিনিময় সভা করেছেন।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও দুবলা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে বলেন, আসন্ন রাস উৎসব নির্বিঘ্নে করার লক্ষ্যে বাগেরহাটের পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে আলোরকোলে আসেন। তিনি রাস উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে রাস পুজায় আইন শৃঙ্খলারক্ষা সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন। রাস উৎসবের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, উদযাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস।

পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মোড়লগঞ্জ, শরণখোলা) সার্কেল আশরাফ উল্লাহ পিপিএম, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান।

মতবিনিময় সভা শেষে জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান দুবলার আলোরকোলে কোস্টগার্ড, রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ও বনবিভাগের অফিস পরিদর্শন করেন বলে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস জানিয়েছেন।

আলোরকোলে অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দির পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার।

আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।