1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মহানগর বিএনপির উদ্বেগ

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে খুন, হত্যাচেষ্টা, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, খুলনা নগরীর জননিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনের পর দিন নগরীর বিভিন্ন এলাকায় খুন, ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসের ঘটনা ঘটছে—তবুও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নাগরিক নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ভয়াবহ আকার ধারণ করেছে।
খুলনা মহানগর বিএনপি নেতারা আরও বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ আজ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতের শহরে আতঙ্ক, আর দিনের বেলায় অজানা শঙ্কা-এটাই এখন খুলনার বাস্তব চিত্র। বিএনপি সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। কিন্তু খুন-ছিনতাই, গুম, চাঁদাবাজি ও মাদকচক্রের বিস্তার—নগরীর সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে দলটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। বিএনপি মনে করে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন খুলনার আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হওয়া উচিত। বিবৃতিতে নগরীর সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,  সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।